জরায়ু মুখের ক্যানসারের যে লক্ষণ না বুঝে এড়িয়ে চলেন নারীরা
স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৬ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
বিশ্বজুড়ে প্রতিবছর লক্ষ লক্ষ নারী জরায়ু ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। নিজের শরীরের প্রতি নারীদের অবহেলা, সঠিক সময়ে চিকিৎসা না নেওয়াই এর হার বাড়াচ্ছে। আমাদের দেশেও অনেক নারী জরায়ু মুখের ক্যানসারে আক্রান্ত হচ্ছে।
প্রাথমিক পর্যায়ে এই ক্যানসারের লক্ষণ বুঝতে পারলে এটি প্রতিরোধ করা এবং চিকিৎসা করা সম্ভব। জরায়ুর কোষ থেকে এই ক্যানসারের শুরু হয়। চিকিৎসকের মতে, উচ্চ-ঝুঁকিপূর্ণ হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) দ্বারা সংক্রমিত হলেই জরায়ু মুখের ক্যানসারের ঝুঁকিতে পড়েন নারীরা। এইচপিভি একটি ভাইরাস, যা যৌন যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে।
জরায়ু মুখের ক্যানসার সম্পর্কে কী কী জানা উচিত?
দুঃখজনকভাবে, অনেক নারীই জরায়ুর ক্যানসারের লক্ষণ প্রথম দিকে বুঝতে পান না, কারণ এটি সুস্পষ্টভাবে লক্ষণ দেখায়ই না। তাই এই ক্যানসারের ঝুঁকি কমাতে নারীদের সচেতন হওয়ার বিকল্প নেই।
জরায়ু ক্যানসারের প্রধান কারণ ‘এইচপিভি’
গবেষণায় দেখা গেছে, জরায়ু মুখের ক্যানসার বেশিরভাগ ক্ষেত্রেই এইচপিভি ভাইরাস দ্বারা সৃষ্ট হয়। এটি একটি সাধারণ সংক্রমণ যা যৌন যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে সব এইচপিভি সংক্রমণ ক্যানসারের দিকে পরিচালিত করে না। একমাত্র নির্দিষ্ট ধরনের এইচপিভি যদি দীর্ঘ সময় ধরে শরীরে থাকে তাহলে তারা জরায়ুর ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। এটি প্রতিরোধ করতে, এইচপিভি ভ্যাকসিন নিলে, কিছুটা সাহায্য হতে পারে।
নিয়মিত চেক-আপে বাঁচতে পারে জীবন
অনেক নারীই নিয়মিত চেক-আপ বা সার্ভিকাল ক্যানসার স্ক্রীনিং এড়িয়ে যান। তবে এই পরীক্ষাগুলোই প্রাথমিকভাবে ক্যানসার শনাক্ত করতে এবং জীবন বাঁচাতে সাহায্য করতে পারে। প্যাপ স্মিয়ার বা এইচপিভি পরীক্ষার মতো টেস্ট জরায়ুর কোষে কোনো অস্বাভাবিক পরিবর্তন খুঁজে পেতে সাহায্য করতে পারে। সাধারণত ২১ বছর বয়সেই নারীদের এই স্ক্রীনিং শুরু করার পরামর্শ দেওয়া হয়।
এসব প্রাথমিক লক্ষণ উপেক্ষা করবেন না
যদিও সার্ভিকাল ক্যানসার সাধারণত প্রথম দিকে লক্ষণ দেখায় না, তবুও কোনো অস্বাভাবিক লক্ষণ দেখলেই, তাতে মনোযোগ দেওয়া উচিত। আপনি যদি অপ্রত্যাশিত রক্তপাত (বিশেষ করে শারীরিক সম্পর্কের পরে), গুরুতর পেলভিক ব্যথা বা অস্বাভাবিক স্রাবের মতো বিষয়গুলো লক্ষ্য করেন, তাহলে এগুলো সার্ভিকাল ক্যানসারের লক্ষণ হতে পারে। এমন পরিস্থিতিতে মোটেও অবহেলা করবেন না। দ্রুত একজন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
জরায়ু ক্যানসারের ঝুঁকি কমাতে করণীয়
প্রতিদিনের পর্যাপ্ত অভ্যাস সার্ভিকাল ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। ধূমপান করলে তা ছেড়ে দেওয়ার চেষ্টা করুন, কারণ ধূমপান রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয় এবং শরীরের জন্য এইচপিভি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা কঠিন করে তোলে। শারীরিক সম্পর্কের সময় কনডম ব্যবহার করুন। জরায়ু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এসব বিষয় খেয়াল রাখলে রোগটির ঝুঁকি কমবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










